সারাদেশ

আধুনিক চিকিৎসা সেবায় অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই”:- মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম উদ্বোধন এবং শিশু বিভাগ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে, যা হাসপাতালের চিকিৎসা ও একাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকাল ১১টায় হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই সম্প্রসারণ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন ট্রমাজনিত রোগীর সংখ্যা বিবেচনায় জরুরি অপারেশন সুবিধা বাড়ানো সময়ের দাবি। সম্প্রসারিত অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক লাইব্রেরি ও উন্নত ক্লাসরুম চিকিৎসকদের প্রশিক্ষণ, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।”
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ওটি চালুর ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে, অপারেশনের অপেক্ষার সময় কমবে এবং রোগীদের ভোগান্তি হ্রাস পাবে। একই সঙ্গে আধুনিক লাইব্রেরি চিকিৎসকদের জ্ঞানচর্চা ও গবেষণায় সহায়ক হবে এবং রেনোভেটেড ক্লাসরুম একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এদিন সকালে মেয়র হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, সহকারী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ আল ফারাবী, সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন মানিক, ডা. ইলহাম ইমাম, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. সামিউল করিম, ডা. আফরিনা জাহান শেফা, ডা. জহির শাহসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,