Uncategorized

আগুনে পুড়লো চাঁদপুর আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
আগুনে পুড়লো চট্রগাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির একটি বগির পেছনের দুটি আসনে আগুন দেখতে পান যাত্রীরা।
মুহূর্তেই বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস (৭২৯) ট্রেনটি কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছালে ‘ত’ বগির পেছনের দুটি আসনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বগির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে দ্রুত বগি থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বড়স্টেশনঘাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ মারুফ জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় একটি বগির পেছনের দুটি আসনে আগুন দেখতে পান লোকজন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় বগিটি ভরে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুনের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। চাঁদপুর প্লাটফর্ম স্টেশনের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, আগুন লাগার সময় ট্রেনটির ‘ত’ বগিতে কোনো যাত্রী ছিলেন না। তবে সামনের ও পেছনের অন্যান্য বগিতে যাত্রী ছিলেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিংবা এতে দুর্বৃত্তের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ট্রেনটি নিরাপদ রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনের বগিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨