সারাদেশ

সদরপুরে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই

শিমুল তালুকদার, সদরপুর থেকে

আজ ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে ৭ রশি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের মা কালী ষ্টোর নামের মুদি দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

পার্শ্ববর্তী দোকান মালিক খোকন সাহা জানান, দোকানের মালিক তাপস সাহা ৭ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে রওনা দেয়। ১০ মিনিট পড়েই দোকানের ভিতর থেকে প্রথমে দ্রুম দ্রুম শব্দ হয়। পড়েই আগুনের কালো ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে কিছু মালামাল উদ্ধার করেন।
 কিন্তু উদ্ধারকৃত  মালামাল গুলো পানিতে ভেজার কারণে মালামাল গুলো নস্ট হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষয় ক্ষতির পরিমান ১৪/১৫ লাখ হবে বলে জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইনচার্জ ইলিয়াস মোল্যা জানান, সন্ধ্যা ৭ টার দিকে খবর পেয়ে দ্রত ঘটনা স্থলে ছুটে গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এনে বেস কিছু মালামাল উদ্ধার করা হয়। শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,