সারাদেশ

বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক-কে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে দুপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন-কে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, জি এম মিজানুর রহমান, রিয়াদ মোড়ল, তরিকুল মোল্লা, রুম্মান মাহমুদ শৈশব, আসাদুজ্জামান শেখ সোবহান, অমিত কর বিলাস, জাকারিয়া হোসেন শাওন, সাকিব হাসান জনি, মাহফুজুর রহমান, শেখ সাজ্জাদ হোসেন ইমরুল, মুরাদ শেখ, মজনু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, বাগেরহাট জেলার উন্নয়নকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,