জাতীয় সারাদেশ

কচুয়ায় একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি: আতঙ্কিত এলাকাবাসী

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বড় আন্ধারমানিক এলাকায় ধারাবাহিকভাবে বাড়ছে চুরির উপদ্রব। সর্বশেষ গত রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ দলিলসহ কয়েক লক্ষ টাকার মালামাল খোয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বড় আন্ধারমানিক চারাখালি গ্রামের মোঃ বাসার শেখের ছেলে মোঃ মামুন শেখের বাড়ির পাশে যখন ধর্মীয় ওয়াজ মাহফিল চলছিল, সেই সুযোগে চোরের দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের আলমারি ভেঙে ওয়াজের কালেকশনের টাকা ও ব্যক্তিগত সঞ্চয়সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ, বাড়ির গুরুত্বপূর্ণ দলিলপত্র, দামী শাড়ি ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
​এই ঘটনার মাত্র এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে একই এলাকার শিক্ষক কেরামত শেখের বাড়িতেও হানা দেয় চোরচক্র। সেখান থেকেও স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরির খবর পাওয়া গেছে।

​এলাকাবাসীর অভিযোগ, শুধু গত রাত নয়, এর আগেও আন্ধারমানিকসহ মঘিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

​স্থানীয়দের ধারণা, এলাকায় অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার এই চুরির ঘটনার মূল কারণ। নেশার টাকা ও জুয়ার নেশায় আসক্ত একদল যুবক এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে মনে করছেন তারা।

​ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। একই সাথে মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,