সারাদেশ

দেবীগঞ্জ পৌরসভায় ডেঙ্গু, এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র বাসস্থান ও দেবীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিছন্নতা ও এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
১ এপ্রিল বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চত্বর, দেবীগঞ্জ প্রেসক্লাব চত্বর ও বাজারের বিভিন্ন রাস্তায় পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শ্রমিকদের দিয়ে দেবীগঞ্জ পৌরসভার প্রত্যেকটি নর্দমা, ড্রেন, জরাজীর্ন জায়গায় পরিছন্নতা অভিযান চালানো হয়।

দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক পরিছন্নতা অভিযানের উদ্ধোধন করেন।

এসময় দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভুইয়াসহ দেবীগঞ্জ উপজেলা পরিষদ  ও দেবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, দেবীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও দেবীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিছন্নতা ও এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,