সারাদেশ

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুহাম্মদ শাহীন আল মামুন, বিশেষ প্রতিনিধি,
টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গৌরবের ১৪৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক (অব) মোঃ আব্দুল করিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,  সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ ।
জাতীয় সংগীত এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
এ সময় তিনি বলেন, পহেলা বৈশাখের দিন প্রধানমন্ত্রী আসছেন টাঙ্গাইলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকসহ স্কুলের সকলকে আমন্ত্রণ জানান। তিনি আরো বলেন টাঙ্গাইল কে মাদকমুক্ত করার কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে তিনি সকলের সাথে স্মৃতিচারণ করেন এবং ছাত্রদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ নেন। বিদ্যালয়ের সুসজ্জিত বিএনসিসি দল চমৎকার গার্ড অব অনার দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেয়। বিদ্যালয়ের মাঠের এক কর্ণারে স্থাপন করা হয় স্মৃতি ক্যানভাস। যেখানে দাঁড়িয়ে সবাই হারিয়ে যান পুরনো অতীতে। সমস্বরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। ছাত্র -শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,