অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং সঙ্গে জড়িত ছিল – বিরোধী দলীয় হুইপ
জয়পুরহাট প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত ছিল ও গন ভোটের রায় সরকার একপর্যায় মানতে বাধ্য হবে, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জেলা জামায়াতের আয়োজনে শনিবার বিকেলে শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারে
” ইউনিট সভাপতি সম্মেলন ” এ এসব মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মওলানা সাইদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে জেলার ৩২ ইউনিয়ন পরিষদের মধ্যে ২৫ ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা করা হয়।




