সারাদেশ

২৫০ শয্যা হাসপাতাল থেকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ করার আশ্বাস – প্রতিমন্ত্রী আব্দুল বারী 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬ইং
জয়পুরহাট ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী হাসপাতালটি ৫০০ শয্যা ও মেডিকেল কলেজ করার আশ্বাস দিয়েছেন।
শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া,জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী,  জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জোহা,রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট সহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,