নওগাঁয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ: ১৩০৬) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে পার- নওগাঁ তাজের মোড় প্রধান কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ,এম জিল্লুর রহমান এ শপথ পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুজ্জামান কুটি, মতিউর রহমান, হামিদুর রহমান, আলম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন । এসময় নবনির্বাচিত কার্য্যকরী কমিটির ২০জন সদস্যরা হলেন, সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি আলাউদ্দীন, রোস্তম আলী ডাবলু, আব্দুল মালেক, আলম হোসেন, এমদাদুল হক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন নাহিদ, অর্থ সম্পাদক একরামুল আকন্দ, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও কল্যাণ সম্পাদক বেলাল হোসেন, আইন ও শালিশী সম্পাদক শফিক সরদার, সাইড পরিদর্শক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাইড পরিদর্শক সম্পাদক রুবেল হোসেন, স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক আবুল কাশেম, কার্যকরী সদস্য বাবু মন্ডল, রুবেল হোসেন। এই কমিটি আগামী ৩বছর তাদের কার্যক্রম পরিচালনা করবেন।





