সারাদেশ

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‍্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (০৪ মে) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গত ৩ মে সকাল পুনে ১২টা র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানাধীন দত্তকুষা (উত্তরপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তৈলকুপি লম্বাপাড়ার মো. সোহেল রানা (২৮), ভবানীপুরের মো. সেলিম (২৯), নতুন বারোরশিয়া গ্রামের মো. সাওন আলী (২৮) ও মো. সবুর আলী (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় স্ক্যাফ ও ফেয়ারডিল সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,