আদমদীঘিতে রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এডিবি’র অর্থায়নে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং আরসিআইপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পাইলট প্রকল্পের কাজ আদমদীঘি উপজেলা থেকে শুরু হয়েছে। পর্যায় ক্রমে জেলা এবং সারাদেশে হবে বলে জানানো হয়।
আজ (৪ মে) রোজ সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মাহমুদুজ্জামান এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেটস এর প্রকৌশলী জনাব শিমুল কুমার কুন্ডু। দিনব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলার সিনিয়র কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন নির্বাহী প্রকৌশলী রিপন কুমার।
এছাড়াও আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দুলাল, চাপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সান্তাহার ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার তাসমেরী খানম পিংকি, উপজেলা বিএনপি নেতা ও সাবেক সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এসএস মাহমুদ আল রিয়াদ। দৈনিক আমার সংবাদ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি এবং সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, গণমাধ্যমকর্মী খোন্দকার মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।




