সারাদেশ

সান্তাহারে হামলার ঘটনার মামলা দায়ের

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
৩ মে রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্ত ভোগীর ছোটো ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার রেলগেইট চত্ত্বরে রেলওয়ের জায়গায় দোকান তৈরি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় ভুক্ত ভোগীর ছোটো ভাই বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মামলা দায়ের করার পর থেকে আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,