সারাদেশ

কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান 

মারুফ হাসান:
কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি পরীক্ষা ২০২৫ এ অনুষ্ঠিত মাদ্রাসাভিত্তিক ফাউন্ডেশনের আয়োজিত প্রথম ভিত্তিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (৭ মে) কালীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিকেল ৩:০০ টায় মাদ্রাসার বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম । উপজেলা নির্বাহী কর্মকর্ত এটিএম কামরুল ইসলাম তার বক্তব্যকে বলেন, পিতা-মাতা সন্তানের আরো যত্নশীল হওয়া প্রয়োজন । সন্তানরা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে সে বিষয়ে লক্ষ্য রাখা, বিশেষ করে মাদকের যে ভয়াবহতা থেকে সন্তানদের রক্ষা করার চেষ্টা করা । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে জান্নাত, বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা হারুনুর রশিদ মোল্লা সহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ ।
এ বৃত্তি পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীকে ট্যানাল ফুল ও ৮১ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রিডে বৃত্তি প্রদান করা হয় ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,