উৎসবমুখর পরিবেশে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মশিউর
মোঃমনিরুজ্জামান অনিক,বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার (০৭ ই মে ) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃহারুন অর রশিদ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক পদে নুরুন্নবী, কোষাধ্যক্ষ পদে নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোতাল্লিব সম্রাট,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈমুল ইসলাম নায়ুম, ক্রীড়া সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিলন আক্তার,কার্যনির্বাহী সদস্য পদে তিনজন যাথাক্রমে রবিউল ইসলাম, জিয়াউর রহমান ও মশিউর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃমকবুল হোসেন।নির্বাচন পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আল মামুন জীবন,নাহিদ হাসান, উল্লাহ রায়হান দুলু সহ আরও অনেকে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল প্রার্থী ও ভোটাররা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন। আশা করি, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা ক্লাবের সার্বিক উন্নয়নে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।





