ডিএনসি চট্টগ্রাম জেলার অভিযানে কৌশলে পাচারের সময় ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের চালান উদ্ধার, আটক ০২
চট্টগ্রাম প্রতিনিধি
ডিএনসি চট্টগ্রাম জেলা কর্তৃক মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে পাচারের সময় ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটের চালান উদ্ধার, আটক ০২ জন মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে ০৭ মে বিকাল ০৩ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম এর বিশেষ অভিযানে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ, পুরাতন বিওসি সংলগ্ন আরিফ মোটরস এর বিপরীত পাশে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর মোটর সাইকেল থামিয়ে দুজন আরোহী ও মোটর সাইকেল তল্লাশীকরে মোটর সাইকেলের ইঞ্জিনের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত স্থান হতে ১৯০০ (উনিশশত ) পিস ইয়াবা উদ্ধার করে ০২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো ১। রহিম উদ্দিন (২১), পিতা- মোঃ রফিক আরিফ, মাতা- ফাতেমা খাতুন। ২। মোঃ সরওয়ার আলম (১৯), পিতা- মোজাহের মিয়া, মাতা- ছেনুয়ারা বেগম। তারা দুজনই টেকনাফ কক্সবাজারের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টেকনাফ থেকে ইয়াবার বড় চালানটি নিয়ে ঢাকা যাচ্ছিলো। আসামীদের বিরুদ্ধে ডিএনসি পটিয়া সার্কেলের সহকারী উপপরিদর্শক বাদী হয়ে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন।





