কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ও ১০ পিস ইয়াবাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ মে) দুপুরে ও বিকেলে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর ০১:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী চৌরস্তার মোড় থেকে মোঃ আল-আমীন হাওলাদার (২৫) নামক এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আল-আমীন গিমটাকাঠি গ্রামের মোঃ শাজাহান হাওলাদারের ছেলে। এই ঘটনায় কচুয়া থানায় একটি মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।
একই দিন বিকেল ০৪:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। নওশের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন
মোঃ বাদল খান (৩৩), পিতা- হায়দার খান (গিমটাকাঠি)
মাসুম বেপারী (২৬), পিতা- মঙ্গল বেপারী (কচুয়া সদর)
মোঃ আরিফ হোসেন (২২), পিতা- সহিদ শিকদার (গিমটাকাঠি)
আটকদের নিকট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কচুয়া থানায় মামলা নং-০৭ দায়ের করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।




