কারিতাসের উদ্যোগে কলমাকান্দায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বামনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬” উদযাপন করা হয়েছে।
আজ ১৫ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল: “বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে পদক্ষেপ”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনগাঁও গ্রাম্য প্যারিশের চেয়ারম্যান মি. কমল রুরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মি. সৌহার্দ্য দারিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. সারোয়ার আলম।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী ও অ-আদিবাসী জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের ভূমিকা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।




