সারাদেশ

কৃষকে ডেকে নিয়ে কাছে ভাসালেন প্রধানমন্ত্রী

এইচ. এ. বাবলু।। রাজনীতির আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে এক মানবিক দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি এক সাধারণ কৃষককে পাশে বসিয়ে যে আন্তরিকতার পরিচয় দেন, তা উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে যোগ দেন তিনি। একপর্যায়ে বক্তব্যের সময় উপস্থিত কৃষক সাইফুল ইসলাম লিটনকে কাছে ডাকেন এবং নিজের পাশের আসনে বসিয়ে খোঁজখবর নেন। এ দৃশ্য মুহূর্তেই সমাবেশস্থলে উপস্থিত মানুষের নজর কাড়ে।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আহ্বানে প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে কথা বলার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “জীবনে কোনোদিন ভাবিনি প্রধানমন্ত্রীর পাশে বসে কথা বলার সুযোগ হবে। তিনি খুব আন্তরিকভাবে কথা বলেছেন। এটা আমার জীবনের বড় পাওয়া।”

স্থানীয়দের অনেকে ঘটনাটিকে কৃষকবান্ধব রাজনীতির প্রতীক হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠপর্যায়ের মানুষের সঙ্গে এমন সহজ ও মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

খাল পুনঃখনন কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীণ উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। তবে আনুষ্ঠানিক আয়োজনের চেয়েও কৃষককে পাশে বসানোর দৃশ্যটিই সবচেয়ে বেশি আলোচনায় আসে

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,