মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার এমপির উদ্বোধন
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদয়ন সংঘ’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সাংসদ জাহান্দার আলী মিয়া। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মুক্তিসেনা স্কুল এন্ড কলেজে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এসময় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এতে সহযোগিতা করে মাদারীপুর স্পেশালীজড হাসপাতাল। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রবি সরকার (এমবিবিএস, মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ) এবং ডা. ফারজানা আক্তার সোহেলী (এমবিবিএস, গাইনী, বন্ধ্যাত্ব, চর্ম, যৌন ও অ্যালার্জি মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জন)।
উদয়ন সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় পরিবারের জন্য, শীতবস্ত্র, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও কলম বিতরণ করে আসছে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে তারা সামাজিক কার্যক্রমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এসময় উদয়ন সংঘ এর সভাপতি এমরান আহমেদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, গোলজার আহমেদ চিসতি, আক্তার হোসেন সেন্টু মুন্সি এবং উদয়ন সংঘ সিনিয়র সহসভাপতি উজ্জ্বল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল খান ও সজিব মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক সাইদ মোল্লা, সম্পাদক যুবায়ের, সদস্য আশা মুন্সিসহ প্রমুখ।
উদয়ন সংঘ এর সভাপতি এমরান আহমেদ পলাশ বলেন, সংগঠনটির স্লোগান “সর্বত্র সর্বদা মানব সেবায়” এই স্লোগানকে ধারণ করে তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।





