সারাদেশ

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য হলেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ

বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ।
তিনি ২০১৪ সালে ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং বাগেরহাটের রাংদিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬  সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনলজি, খুলনাতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন এবং ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই ইউনিভার্সিটি তে এমবিএ তে অধ্যায়নরত আছেন। তিনি সব সময় বাগেরহাটের মানুষের পাশে ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে তাহলে সম্পৃক্ততা ছিল। পড়ালেখার সূত্র ধরে ২০১৮ সাল থেকে তিনি খুলনায় ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখেন। বিশেষ করে ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।
ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদে আসীন করেছেন।
মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। এতে খালিদ সাইফুল্লাহ ৩নং
সদস্য নির্বাচিত হন ।
খালিদ সাইফুল্লাহকে আহ্বায়ক সদস্য করায় বাগেরহাটে তরুণদের মাঝে উচ্ছাস দেখা যায় এবং তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, ” তার ওপর অর্পিত এই দায়িত্ব তিনি সৎ ও নিষ্ঠার সাথে পালন করার সর্বাত্মক চেষ্টা করবেন এবং তিনি বাগেরহাটবাসীকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া চান “।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,