সারাদেশ

শার্শার একঝালা গ্রামে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক শশুর আটক। 

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মোঃ মিজানুর রহমান গহর (৬৫)। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোছাঃ স্মৃতি বেগম (৩৩), স্বামী- মোঃ জুয়েল রানা, সাং- একঝালা, থানা- শার্শা, জেলা- যশোর, শার্শা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তার শ্বশুর মোঃ মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়।মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘট”নার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২১ মে ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে আসামি মোঃ মিজানুর রহমান গহরকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে ২২ মে ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,