সারাদেশ

শ্যামনগরে সুন্দরবন সুংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণ ও যুব সমাজের ক্ষমাতয়নে সচেতনতা বৃদ্ধিতে  আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্কুল আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেডের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে স্কুল শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ যুবসমাজের ক্ষমতায়ন ও  সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

গত বুধবার (২০মে) প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র মাঝির সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসাইন মুহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন ভিটিআরটি সদস্য ফারুক হোসাইন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য সৌরভ কুমার মিস্ত্রী।

অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহসীন হোসেন বিল্লাহ, সহকারী শিক্ষক অনিতা রানী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ।

সভায় বক্তারা সুন্দরবন সুরক্ষায় স্কুল শিক্ষার্থী ও যুবসমাজের ভূমিকা তুলে ধরে সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন এবং সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,