সারাদেশ

ইএমএফ এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত “অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে কাজ করছি”— ইঞ্জিনিয়ার মকবুল হোসেন

এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প-২০২৬। মানবিক এ আয়োজনের উদ্যোগ নেয় ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন।

গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। এছাড়া যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বলেন,
“অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে আমরা কাজ করছি। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে। শাহরাস্তি থেকে ঢাকা যাওয়া-আসার সকল খরচও ফাউন্ডেশন বহন করবে।”

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। আয়োজক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৩০ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে এবং চিকিৎসকরা তাদের অপারেশনের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন আবু ইউছুফ রুপমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,