শাহরাস্তি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
“অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে”— এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক
এইতো এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদক সমাজের জন্য বড় হুমকি। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি প্রতিটি ইউনিয়নে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কমিটি গঠনের আহ্বান জানান। একইসঙ্গে মোটরসাইকেল কিংবা সিএনজিতে মাদক পরিবহন, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদক বহনে ব্যবহৃত যানবাহনের লাইসেন্স বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
এছাড়াও সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মানবজমিন উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





