সারাদেশ

সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়: ইজারাদারকে জরিমানা

​সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে সত্যতা মেলায় হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা হাসিল আদায় করা হচ্ছে—এমন একাধিক সুনির্দিষ্ট অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হাটে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় হাটের ইজারাদার মো. হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, “কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা দাবি করা হলে ক্রেতা-বিক্রেতাদের দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ রইল।”
​এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে হাটে উপস্থিত সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, পশুর হাটে এমন নিয়মিত তদারকি বজায় থাকলে অতিরিক্ত হাসিল আদায়ের ভোগান্তি ও অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,