সারাদেশ

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুরে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্তৃপক্ষ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
জানা যায়, মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে কয়েক বছর আগে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে ৫ একর জমি সরকারিভাবে পৌরসভার নামে বরাদ্দ দেওয়া হয়। ওই জমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি জমি দখল করে রাখায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
পৌর কর্তৃপক্ষের মতে, ডাম্পিং স্টেশন নির্মাণ না হওয়ায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। নির্ধারিত স্থানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় পৌর কর্তৃপক্ষ প্রকল্পের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল তুলে ধরেন। অপরদিকে এলাকাবাসী তাদের বিভিন্ন উদ্বেগ ও মতামত উপস্থাপন করেন। পরে উভয় পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় প্রকল্প বাস্তবায়নে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয় এবং আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,