সারাদেশ

শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার

মোঃ হানিফ মিয়াজি, শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামী ও বিভিন্ন মামলার মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন জিআর পরোয়ানাভুক্ত আসামী, একজন মাদক ব্যবসায়ী, তিনজন নিয়মিত মামলার আসামী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন আসামী। এ সময় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোলদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-০৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামী জয়নাল আবেদীন সাগর (২২)কে গ্রেফতার করা হয়। একই দিনে চুরি মামলার তদন্তে মোর্শেদ আলম নাহিদ (২৪) ও আব্দুল কাদের (২০)কে আটক করা হয়।

এদিকে, চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান (৩০)কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নিয়মিত মামলার আরেক আসামী আঃ রহিম সুজন (৩৭)কে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,