সারাদেশ

নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শিক্ষক বিদায়  

এইচ এ বাবলু
‎চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা, শিক্ষক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি আলী আজগর মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মো. আজাদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন।
‎অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন রিজওয়ান বিন হাসান রাফি ও অর্পিতা।
‎এ সময় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক, নবনির্বাচিত সভাপতি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। একই সঙ্গে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি আলী আজগর মিয়াজী ও সদস্য মো. আজাদ মোল্লাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের নিয়মিত মাসিক সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রিজওয়ান বিন হাসান রাফিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‎অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সভাপতি আলী আজগর মিয়াজী শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
‎অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,