সারাদেশ

মায়ের ভরন-পোষন দিতে নারাজ মসজিদের ইমাম : পিতা-মাতার ভরণ-পোষণ আইনে গ্রেফতার

‎এইচ এ বাবলু।।
‎চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) শাহরাস্তি থানা পুলিশের অভিযানে উপজেলার চেড়িয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার চেড়িয়ারা (পাটোয়ারী বাড়ি) এলাকার বাসিন্দা আবু ইউছুফ পাটোয়ারী (৩৫)-কে গ্রেফতার করা হয়।

‎তিনি মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-১২, জিআর নং-১৫৭/২০২৬ মামলায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শাহরাস্তি থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর অভিযুক্তকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎উল্লেখ্য, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী সন্তানদের ওপর পিতা-মাতার যথাযথ ভরণ-পোষণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,