সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। বুধবার আনুমানিক বেলা ১টা ৩০ মিনিটের সময় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রেখে একটি দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে পাশের একটি গ্রামে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির হাইস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল মুন্নাফ শেখ অত্যন্ত নিরীহ ও পরিচিত একজন ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী আরও বলেন, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,