চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের এইচ এস সি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের এইচ এস সি -২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
২৪ জুন বুধবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, সঞ্চালনা করেন ইংরেজি বিষয়ের প্রভাষক লুৎফুন্নেছা চৌধুরী ।স্বাগত বক্তব্য প্রদান করেন আয়েশা ছিদ্দিকা , পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গণিত বিষয়ের প্রভাষক মুহাম্মদ আব্দুল হক, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক পারভিন সুলতানা, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক শীলা মিত্র, অর্থনীতি বিষয়ের প্রভাষক রেজিয়া আখতার , মারুফ আহমেদ ছিদ্দিকী, সহ প্রমুখ। পরীক্ষার্থীদেরকে
প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জনাব ইসফাকুল হক।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, আগামীর সমৃদ্ধ সোনার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সুশিক্ষিত জাতির বিকল্প নেই, শিক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সকলকে ভুমিকা রাখতে হবে।





