মাদকের বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স হিসেবে কাজ করছে – পানি সম্পদ প্রতিমন্ত্রী আজা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক নির্মুল করতে ও দেশকে মাদকের বিষয়ে জিরো টলারেন্সে নিয়ে আসার ঘোষণা দেন। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক সেবন কারীরা আর মাদক বিক্রি কারীরা যে দলের হোক না কেন এমনকি আমার দলের হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। মাদককে নির্মল করতে হলে সবাইকে ঐক্যমত হতে হবে । মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধান অতিথি বলেন, আমরা মাদক ছেড়ে যুবকদেরকে খেলার মাঠ নিয়ে আসেত চাই।
পঞ্চগড়ে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসটি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ২৬ জুন শুক্রবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পঞ্চগড় জেলা প্রশাসন দিবসটির আয়োজন করে। আলোচনা সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধী মহলের প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





