পিআইও বাবুল চন্দ্রকে ভিডিওর মাধ্যমে ফাঁসানো হয়েছে, দাবি ইউপি সদস্যদের
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায়কে ভিডিওর মাধ্যমে ফাঁসানো হয়েছে এমন দাবি করছেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্যরা।
তারা বলছেন, প্রকল্পের কাজ করার সময় শুধু মাত্র স্টিমেন্ট, প্লেট, স্ট্যাম্প বাবদ খরচের টাকা দেয়া হয়।
সম্প্রতি দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায়ের যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই দাবি করছেন, ভিডিওতে টাকা লেনদেনের কোন প্রমান পাওয়া যায়নি। এতে প্রমান হয় পিআইও বাবুল চন্দ্র রায়ের সম্মান হানি করার জন্যই এ ভিডিও দেয়া হয়।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউপি সদস্যরা জানান, দেবীগঞ্জ উপজেলায় তিনি এসেছেন ৬ মাস হয়। এ ছয় মাসে তিনি অনেক সততার সাথে কাজ করেছেন। প্রতিটি প্রকল্পের কাজ করার সময় তিনি স্ব শরীরে গিয়ে উপস্থিত থাকেন। প্রতিটি প্রকল্পের কাজের মাপ, কাজের মান যাচাই বাছাই করেই প্রকল্পের অর্থ ছাড় দেন।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, পিআইও অফিসের টাকার হিসেব করার যে ভিডিও বের বের হয়েছে সেটা দেখেছি। সেখানে পিআইও কে কোন টাকা দেয়া হয়নি। হয়তো নিজের টাকাই গুনে পিআইওকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। আমি যে প্রকল্পের কাজ করেছি সেটায় পিআইও কোন টাকা চায়নি আমার কাছে।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভরত চন্দ্র রায় বলেন, আমি যেগুলো প্রকল্পগুলোর কাজ করেছি সেগুলোতে শতভাগ কাজ করেছি। প্রকল্পের কাজে আমার কাছে কোন টাকা চাওয়া হয়নি। ভিডিওর ব্যাপারে তিনি বলেন, আমরা টাকা গুনতে দেখেছি কিন্তু সে টাকা পিআইও নেয়নি। পিআইও কে টাকা দিতে আমরা দেখি নাই।
১ নম্বর ওয়ার্ডের ফরহাদ হোসেন জানান, পিআইও অফিসের যে ভিডিও দেয়া হয়েছে তা দেখেছি। তবে টাকা লেনদেনের বিষয়টি আমি দেখিনি। প্রকল্পের কাজের সময় আমাদেন শুধু মাত্র প্লেট, স্টিমেন্ট বাবদ কিছু টাকা দিতে হয়। ভিডিও টির ব্যাপারে তিনি বলেন, পিআইও বাবুল চন্দ্র রায়কে ফাসানো হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায় বলেন, ভিডিও যেটা বের হয়েছে সেখানে টাকা লেনদেনের ঘটনা ঘটে নাই। ক্যালকুলেটরে আমি ভ্যাট ট্যাক্সের হিসেব করেছি। কারো কাছ থেকে কোন টাকা আমি নেইনি। টাকা নেয়ার কথা কেউ প্রমান দিতে পারবেনা। দুই ইউপি সদস্য আমাকে ফাঁসানোর জন্যই এ ভিডিও করেছে।





