সারাদেশ

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

এইচ এ বাবলু।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে বাজারের ঠাকুরবাড়ির সামনে সড়কের পাশের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত পৌনে ৪টার দিকে স্থানীয়রা দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
শাহরাস্তি ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধী দেলোয়ার হোসেনের চায়ের দোকান, সাদ্দাম হোসেনের লেপ-তোষকের দোকান, আব্দুর রশিদের চায়ের দোকান এবং জাহাঙ্গীর আলমের সিএনজিচালিত অটোরিকশার যন্ত্রাংশের দোকান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,