সারাদেশ

মাদারীপুরে প্রায় ৩ডজন মামলার আসামি আলামিনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আক

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় দুই’ডজন মামলার আসামি আলামিন হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে পুলিশ। আজ ১২ জুলাই রোববার দুপুরে সংবাদ সম্মেলন মাধ্যমে এসব তথ্য তুলে ধরে জেলা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের থানতলী এলাকায় কতিপয় লোকজন মাদক দ্রব্য বেচাকেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু নাইম এর নেতৃত্বে একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের পাশ থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩০টি মামলার পলাতক দূর্ধষ আলামিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ও কভারসহ একটি চায়না চাপাতি উদ্ধার করা হয়। আটককৃত আল আমিন সদর উপজেলা নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার( সার্কল ) ফারিয়া হক ভাবনা জনান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের থানতলী এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি টীম নিয়ে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার নামের একজনকে গ্রেফতার করি। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৪০০ পিছ ইয়াবা ও ধারালো চাপাতি উদ্ধার করা হয়। আলামিনের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাইসহ ৩০টি মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,