সারাদেশ

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে একই এলাকার বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বের বিরোধের জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ পলাতক রয়েছেন। তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,