সারাদেশ

জেল হাজতে অসুস্থ হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম জানান, একটি রাজনৈতিক মামলায় প্রায় এক মাস আগে বাবলু মিয়াকে কারাগারে আনা হয়। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা চিকিৎসকদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,