জয়পুরহাটের ক্ষেতলালে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন।
শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আরিফিন ইসলাম ইশাদ ক্ষেতলাল উপজেলার প্রতাপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুস সামাদের ছেলে এবং আমজাদ হোসেনের নাতি। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৭ বছর বয়সে তাঁর মা আছুবা ফেরদৌসী মিনা মারা যান। এরপর থেকে তিনি নানা আমজাদ হোসেনের স্নেহ-ভালোবাসায় বড় হয়ে ওঠেন।
আরিফিন ইসলাম ইশাদ ২০২৬ সালে হিন্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তবে জীবনসংগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮





