সারাদেশ

শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, পৃথক অভিযানে আরও ৩ জন আটক

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই দিনে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে আটক করে সর্বমোট চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ২৪ জুলাই রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার বেপারী বাড়ির সামনে পাকা সড়ক থেকে মো. শরীফুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শরীফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৪৩, তারিখ: ২৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনে ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনিরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে সিআর-২৬০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি শহীদ উল্লাহ এবং সিআর-১১৮/২০২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল হককে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, মাদক মামলার এক আসামি, সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক একজনসহ মোট চারজনকে ২৫ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,