সারাদেশ

উদ্ভাসের কেমিস্টার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভাস আয়োজিত “কেমিস্টার প্রতিযোগিতা-২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রায় ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় ১০০ জন দশম শ্রেণির শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন সামিউল মজুমদার ও রাশেদুল ইসলাম।
আয়োজকরা জানান, আজকে সারাদেশে ৪৫,০০০শিক্ষার্থীঅংশগ্রহন করে।  প্রতিযোগিতার ফলাফল কেন্দ্রীয়ভাবে উদ্ভাস কর্তৃপক্ষ প্রকাশ করবে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,