Uncategorized

ফরিদগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক হওয়ায় এলাকায় স্বস্তি

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি কামরুল পুলিশের জালে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মানুষের মুখে মুখে শুধু একটাই আলোচনা মাদক কারবারি কামরুল (৪৫) এর আটকে কিছুটা হলেও সমাজ মাদকমুক্ত হবে।

রোববার (২৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আলআমিন তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে কামরুল ইসলামকে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করেন। 

গ্রেফতারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও (বশির দিঘির পাড়) গ্রামের বাবির মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কামরুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় উঠতি বয়সী তরুণ-যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন। এর আগেও প্রাণঘাতী ইয়াবাসহ একাধিকবার তিনি গ্রেফতার হয়ে আদালতে সোপর্দ হন। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন বলে জানিয়েছে পুলিশ। 
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ১৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে। মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨