সারাদেশ

সদরপুরে কিশোরী ধর্ষণেরর ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পাশে  সংসদ সদস্য বাবুল

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নে ঘরের জানালা ভেঙ্গে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় ভুক্তভোগির পরিবার কে শান্তনা দেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে  উপযুক্ত বিচারের আশ্বাস দেন। সংসদ সদস্য কে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার সময়  উপজেলার ভাষানচর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ কালে শহিদুল ইসলাম খান বাবুল আরো বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার আহবান জানান তিনি।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত বিচারের দাবী করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম  (অর্থ ও প্রশাসন) সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ, সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নে বসতঘরের জানালা ভেঙ্গে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। কিশোরী অসুস্থ্য হয়ে পরলে দুই যুবক মোটর সাইকেলে করে কিশোরীকে বাড়ির সামনে ফেলে রেখে পালাবার চেস্টা করলে স্থানীয়রা তাদের কে গনপিটুনী দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী  কিশোরীর  মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,