কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন।
খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুসাশনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ মো: আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কুমিল্লা ই হক কোচিং এর পরিচালক মো. আনোয়ার হোসেন।
শাহ মো: আলমগীর খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসটি আমাদের জাতীয় ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক চেতনার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে স্মরণীয়।
জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, একটি দেশের অগ্রগতি নির্ভর করে জনগণের অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসনের ওপর| ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত সত্য, ন্যায়, মানবিকতা এবং দেশপ্রেমের মূল্যবোধ ধারণ করা।
একজন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব হলো জ্ঞানার্জনের পাশাপাশি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।
আনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য হৃদয়ে ধারণ করে আমরা সবাই একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখব—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের আমাদের পরিকল্পনা হোক ভিন্নমতকে সম্মান করা, যুক্তিবোধকে লালন করা এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই হোক আমাদের অঙ্গীকার।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহবায়ক তাহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক নাইমা আক্তার, হাসান ভূইয়া, ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, সোহরাব হোসেনসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ|





