সারাদেশ

সিরাজগঞ্জে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নলুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নলুয়া উত্তরপাড়ার মো. আব্দুস সালাম সর্দারের ছেলে মো. ইয়ামিন সর্দার (১৯), একই এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. তাওহীদ ইসলাম (২১), নলুয়া মধ্যপাড়ার মো. শুকুর আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) এবং একই এলাকার মো. মুকদুম সর্দারের ছেলে মো. জয় (১৮)। তারা সবাই শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলুয়া বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে আকস্মিক মিছিল বের করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জনশৃঙ্খলা বিনষ্ট বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,