সারাদেশ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বীরোচিত বিজয়কে স্মরণ করে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) বেলা ১১টা জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ নিহত ও আহত জুলাই যোদ্ধার পরিবারের সদস্যগণ।
এর আগে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে সরকারি – বেসরকারি সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,