সারাদেশ

নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায গ্রেফতার ২

নাগরপুর  প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর দ্বিতীয় বর্ষপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় নাগরপুরে গ্রেপ্তার দুই।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন জায়গায় গতরাতে অভিযান পরিচালনা করে ১০/০৯/২০২৪ সালের দায়েরকৃত ৭ নং ক্রমিকের মামলায় দু’জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতারা নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে কার্যক্রম  নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। গতকাল ৪ আগষ্ট তাদের বাসা থেকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল।

সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন , বাহার ওরফে কানা বাহার এবং মাছুম দুজনেই মামলার এজাহারনামীয় আসামি। গতরাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,