সারাদেশ

পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের  ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের ১১ দলীয় ঐক্য স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি দেয়ার পূর্বমূহূর্তে বক্তব্য দেন  জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য শিশির আসাদ, খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিন উপস্থিত ছিলেন।
১১ দলীয় ঐক্য পঞ্চগড় জেলা শাখা ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। ১০ দফা দাবিতে স্মারকলিপিতে বলেন, অবিলম্বে গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণা ও বাস্তবায়ন, দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করা।
ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্ত পূর্বক সংশোধন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদার এবং কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা।
মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা ও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংঘটিত দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করে জনগণের অর্থে পরিচালিত সব সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক ও জনজীবনের সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,