সারাদেশ

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৭৩০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার, ককটেল-অস্ত্র উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৭৩০ পিস ইয়াবা, ৬টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও চারজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় জনৈক ফিরোজ মাতব্বরের রিকশা গ্যারেজের বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে ওই ঘর থেকে মোঃ আরিফ হোসেন (৩৫) ও মোঃ মোবারক (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দাবি, ওই ঘরটি পলাতক আসামি মোঃ সোহেল (৪০)-এর ভাড়া করা।

অভিযানে তাদের হেফাজত থেকে ৭৩০ পিস ইয়াবা, ৬টি ককটেল, ২টি চাপাটি, ৩টি ছুরি, ২টি সুইজ গিয়ার, নগদ ৪ হাজার ২০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অভিযান চলাকালে ওই ঘর থেকে আরও চারজন পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,