সারাদেশ

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎এ উপলক্ষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্লাবনের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস ও দীর্ঘ রাজনৈতিক পথচলা স্মরণ করেন এবং আগামী দিনে আরও সুসংগঠিতভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদ উজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

‎সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎হারুন অর রশীদ প্লাবন বলেন, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং সংগঠনের অতীতের আন্দোলন-সংগ্রামকে স্মরণ করে নতুন করে দায়িত্ব গ্রহণের দিন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,